মৌলভীবাজার সীমান্তে যুবককে গুলি করে হত্যা

0
84
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে গুলি করে হত্যার পর এক যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ।

গতকাল শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টায় শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২২)। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাতে শরীফপুর সীমান্তে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন প্রদীপ। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে প্রদিপ বৈদ্য (২২) নামে এক যুবক কাঁটাতারের পাশেই ঘটনাস্থলে নিহত হয়। নিহত যুবক শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যর ছেলে। হত্যার পর বিএসএফ নিহতের লাশ নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন বার বার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে নিহত যুবকের লাশ চাতলাপুর সীমান্ত দিয়ে হস্তান্তর করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, বিএসএফ প্রদিপেকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে গেছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, বিএসএফ সীমান্তে একজনকে গুলি করে তার লাশ নিয়ে গেছে খবর পেয়েছি। ওই যুবকের লাশ আনার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here