রাজবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পরিবার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময়ে জাহানা নিজ বাড়ির উত্তর পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক খোঁজাখুঁজির পর সকাল ৫টার দিকে বাড়ির লোকজন তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর রশি কেটে তাকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

0
77

রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস দিয়ে জাহানা (৫৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়ার বাসিন্দা তুশি মন্ডলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময়ে জাহানা নিজ বাড়ির উত্তর পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক খোঁজাখুঁজির পর সকাল ৫টার দিকে বাড়ির লোকজন তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর রশি কেটে তাকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, ঘটনার আগের দিন দুপুরে জাহানার মাদ্রাসাপড়ুয়া কন্যা রুমিয়া খাতুনের সঙ্গে আম খাওয়া নিয়ে পারিবারিক কলহ হয়। এ নিয়ে অভিমান থেকেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে পরিবারের ধারণা। পরিবারের সদস্যরা আরো জানান, জাহানার কারও সঙ্গে ঝগড়া হলে তিনি প্রায়ই আত্মহত্যার হুমকি দিতেন কিংবা চেষ্টা করতেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here