পানির ট্যাংকি ভেঙে পড়ে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দিউপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অজুখানায় এ দুঘর্টনা ঘটে।  

0
81

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকি ভেঙে পড়ে কানিজ ফাতেমা (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের মেয়ে। এ সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের জসিমের মেয়ে মিম আক্তার (১৩) আহত হয়।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দিউপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অজুখানায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুইজন ছাত্রী কানিজ ফাতেমা ও মিম আক্তার ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে ওযু খানায় যায়। পাশে থাকা পানির ট্যাংকি ভেঙে মাথার ওপর পড়লে ঘটনাস্থলে কানিজ ফাতেমার মৃত্যু হয় ও মিম আক্তার আহত হয়। আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, এস আই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here