টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা ও খামারিদের মারধরের অভিযোগে গ্রেফতার ৩

0
72
ফাইল ছবি

টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোড় পূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া সহ ৩ জন কে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৪জুন) সকালে টঙ্গীর কুরবানীর পশুর হাটে সেনাবাহিনীর অভিযান চলাকালীন সময়ে ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার মো: অলি মিয়ার ছেলে মিরাজ মিয়া (৩৬)। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক। অপর দুই জন হলেন, বনমালা দত্তপাড়া এলাকার আমিনুল হকের ছেলে মো: জাকারিয়া (৪৭) ও এরশাদনগর ৬ নং ব্লকের বাসিন্দা মো: আলম মিয়ার ছেলে মো: শিপন (৩৩)।

প্রাথমিকভাবে জানা যায়, গত কয়েকদিন যাবৎ টঙ্গীর কুরবানির পশুর হাটে রাতের অন্ধকারে জোড় পূর্বকভাবে কিছু খামারিদের গরুভর্তি ট্রাক বাজারে প্রবেশ করানো হয় এবং তাদের অন্যত্র যেতে বাধা প্রদান করা হয়। তাছাড়াও খামারিরা প্রতিবাদ করলে বিভিন্ন হুমকিসহ মারধর করা হয়।

ভুক্তভোগী খামারিরা কান্না বিজড়িত কন্ঠে জানান, এই হাটে খাবার পানির অভাব, পায়খানা ব্যবহার করা যায় না, বিশ্রামের জায়গা নেই, ক্রেতা নেই। এই হাটে এইবার এসে খুব বিপদে আছি। তাই আমরা অন্য হাটে গরু নিয়ে যাওয়ার সময় হাটের লোকজন আমাদের হুমকি দিয়ে আর অন্য হাটে যেতে দেয় নাই। এছাড়াও মারধরও করেছে।

টঙ্গী কুরবানী পশুর হাটের ইজারাদার সরকার জাবেদ আহমেদ সরকার সুমন বলেন, আমি ঘটনাটা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here