শান্তকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ঘোষণা

0
78
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা। আজ বুধবার ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরলেন এবাদত হোসেন। পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন তিনি।

গত বছর টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তকেই আরও এক বছরের জন্য অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি আগের মৌসুমেও ছিলেন এই ভূমিকায়।

দলে বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারকেও রাখা হয়েছে। যেমন মাহিদুল ইসলাম ভূঁইয়া ও জাকের আলি অনিক, যারা সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের মিশন।

১৭ জুন গলে প্রথম টেস্ট এবং ২৫ জুন কলম্বোতে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here