প্রায় ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

0
68
ফাইল ছবি

প্রায় ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। এতে এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন।

এর আগে, ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে তিন সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহবায়ক ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী এবং সদস্য সচিব করা হয়েছিল সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে। এরপর গত ২২ জানুয়ারি তিন সদস্যের ওই কমিটি প্রথমে স্থগিত ও পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়।

বর্তমান ৪১ সদস্যের আহবায়ক কমিটিতে ৯জন যুগ্ম আহ্বায়কের মধ্যে রয়েছেন ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, এ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এছাড়া অন্যান্য সদস্যরা হলো, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, এ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, মাহমুদুল হক দুলাল, মহসিন কবির মুরাদ, মেজর (অব:) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, এ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, এ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, রমজান আলী, আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মাহবুবুর রশিদ ও রেজাউল করিম রুমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here