যমুনা সেতু পশ্চিম পাড়ে তিন কিলোমিটার যানজট

0
180
ফাইল ছবি

ঈদযাত্রার চাপ সামলাতে যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখার ফলে বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টা পশ্চিম পাড়ে যানজট হয়েছে। সায়দাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়, যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় শুধু উত্তরমুখী লেনে টোল আদায় চালু রাখা হয়েছিলো। কারণ, এই লেনের যানবাহন ও যাত্রীর চাপ তুলনামূলক বেশি। তবে ৪০ মিনিট পরেই ঢাকামুখী টোল আদায় শুরু হয়েছে।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় টোল আদায় বন্ধ থাকার পর পুনরায় টোল আদায় শুরু হলে যানজট কিছুটা কমলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি-চলছে থেমে থেমে। এতে করে যাত্রী ও চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

ঢাকামুখী আবির পরিবহনের এক চালক জানান, যমুনা সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। গাড়ি থামিয়ে বসে আছি, কখন চলবে ঠিক নেই। যানজটে আটকে পড়া এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোদে পুড়ছি, ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। টোল বন্ধ থাকায় গাড়ি চলছিল না, আর এখন একটু একটু করে চলছে। এমন দুর্ভোগের মুখে পড়তে হবে ভাবিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here