বৃষ্টিতে ঢাকার বায়ুমানের উন্নতি

এদিন সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৯, দূষণের দিক থেকে যা মধ্যম মানের। বায়ুমানের তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছে রাজধানী।

0
66

বায়ুদূষণ আর শব্দদূষণে অতিষ্ঠ ঢাকার নগরজীবন। দীর্ঘ দাবদাহ শেষে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী ঢাকাতেও হচ্ছে বৃষ্টি। আর এতেই কিছুটা উন্নতি হয়েছে বায়ুদূষণে। আজ বৃহস্পতিবার ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এদিন সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৯, দূষণের দিক থেকে যা মধ্যম মানের। বায়ুমানের তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছে রাজধানী।

একই সময়ে ১৯৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর যার স্কোর ১৫৯। তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো স্কোর ১৫৯ আর চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৮ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here