কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: বরখাস্ত ৪ রেলকর্মী

আজ শুক্রবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

0
70

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকভাবে ৪ রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্তকৃতরা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নম্বর -৭২৩) এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।

দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রামের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), চট্টগ্রাম, ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগনাল না মেনে কতিপয় যানবাহন ব্রিজে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here