জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা

0
64
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় এ কথা বলেন। খবর – বাসসের।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

এদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪৩ মিনিটে। এই ময়দানে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন জাতীয় ঈদগাহ ময়দানের জামাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যরা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি।

এদিন ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের যেতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত শুরু হলে নামাজের কাতার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের প্রধান জামাতের আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here