করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ব্রাজিলিয়ান গণমাধ‍্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। নেইমারের ক্লাব সান্তোসও তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। 

0
72

খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। গত কয়েক বছর ধরেই চোটের কারণে মাঠের চেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এবার নতুন বিপদ যুক্ত হলো তার সঙ্গে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সান্তোসে খেলা এই ফুটবলার।

ব্রাজিলিয়ান গণমাধ‍্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। নেইমারের ক্লাব সান্তোসও তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।

পিএসজি থেকে সৌদি ক্লাব আল-হিলালে কাড়ি কাড়ি অর্থের বিনিময়ে গেলেও চোটের কারণে মাঠের বাইরেই বেশি ছিলেন নেইমার। গত জানুয়ারিতে ফেরেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানেও চোট পিছু ছাড়তে না তার। এখনো পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। যেকানে মাত্র তিনটি গোল করেছেন তিনি, অবদান রেখেছেন তিন গোলে। সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছিলেন তিনি। এরই মধ্যে আক্রমণ করল করোনাভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছে সান্তোস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘বৃহস্পতিবার (৫ মে) নেইমারের শরীরে ভাইরাসজনিত উপসর্গ দেখা যেতে শুরু করে। সান্তোসের চিকিৎসা বিভাগের মূল্যায়নের পর তিনি ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here