বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন

0
63
ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন সিদ্দিকী দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক জীবনে স্ত্রী নাসরিন সিদ্দিকী ছিলেন নীরব কিন্তু শক্তিশালী এক সহচর। বিভিন্ন সময়ে দল ও দেশের সংকটে তিনি পারিবারিকভাবে সাহস ও সমর্থন জুগিয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাসরিন সিদ্দিকীর নামাজে জানাজা, দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here