অবিলম্বে কসবা তারাপুর গ্যাস ফিল্ড খননের কাজ শুরু করতে হবে: আতাউর

আজ রবিবার সকাল ৯টায় স্থানীয় ইসলামীক সেন্টারে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

0
59

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়ার সংসদীয় আসনের পদপ্রার্থী, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও প্রকাশক আতাউর রহমান সরকার বলেছেন, আমাদের সাথে ভারত কখনোই প্রতিবেশীমূলক আচরণ করেনি। ভারতের চক্রান্তে কসবা তারাপুর গ্যাস খননের কাজ খনন বন্ধ রয়েছে। অবিলম্বে খননের কাজ শুরু করতে অন্তবর্তিকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

আজ রবিবার সকাল ৯টায় স্থানীয় ইসলামীক সেন্টারে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান সরকার বলেন, ‘কসবার গ্যাস অথচ কসবা- আখাউড়াবাসী গ্যাস থেকে বঞ্চিত।অবিলম্বে প্রতিটি ঘরে গ্যাসের সংযোগ দিতে হবে।না হয় আন্দোলন হবে। বাধ্য করা এ এলাকার মানুষের অধিকার আদায়ে। ঈদ পুনর্মিলনী শেষে কসবা পুরাতন বাজার ও নতুন বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।’

কসবা পৌর আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জননেতা কাজী ইয়াকুব আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, বক্তব্য রাখেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি নুরুল আমিন,জামায়াতের উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান, আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম মোয়াজ্জেম সাঈদী,ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি জাবের শরীফ,উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক,পৌর সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক, উসমান গণি সাঈদী,মাহবুব হাদী প্রমুখ।

এদিকে বিকাল ৪টায় আখাউড়া পৌরসভা জামায়াতের উদ্যোগে স্থানীয় আখাউড়া ইসলামীক সেন্টারে এক ঈদ পুনর্মিলনী পৌর আমীর মোরশেদুল আলমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, বি-বাড়ীয়া-৩ আসনের সদস্য সচিব মাওলানা শিবলী নোমানী, বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ সানাউল্লাহ, জামায়াত নেতা মাওলানা উসমান গণি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

ঈদ পুনর্মিলনী শেষে মোগড়া বাজারে গণসংযোগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here