করোনায় আক্রান্ত আরও ৫ জন

সবশেষ গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে। আর ভাইরাসটিতে সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে অপরিবর্তিত রয়েছে।

0
77

ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

সবশেষ গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে। আর ভাইরাসটিতে সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৮ জনে।

এর আগের দিন চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। অর্থাৎ এক দিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here