১০ জুন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের (বন্দর থানাধীন)২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি খেলার মাঠে দেউলী বক্তারকান্দি যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক এল.ই.ডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
যেখানে একতা সংঘ টাইব্রেকারে ৩-২গোলের ব্যবধানে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
উক্ত খেলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
দেউলী বড় সমাজ জামে মসজিদের মোতওয়াল্লী আব্দুল বাছেদ চাঁন সরদারের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ আকর্ষন হিসেবে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আফসার উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।

