ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন, এটাই বিএনপির অবস্থান; ডাঃ প্রিয়াঙ্কা

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের বিএনপির ৩১দফা বাস্তবায়নে পথসভায় এসব কথা বলেন তিনি।

0
77

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের আলোচিত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই, এটাই বিএনপির অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাসা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়েছে। আমি শেরপুর-১ সদর আসনে ২০১৮ নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সীলদিয়ে বাক্সভরে রাখে। মাত্র এক ঘন্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের বিএনপির ৩১দফা বাস্তবায়নে পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অত্যাচারে, মামলা-হামলায় আমরা কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতামনা। কারো সাথে কথা বললেই তার বিরুদ্ধে হামলা-মামলা দেয়া হতো। ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

পথসভায় তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।

প্রিয়াংকা বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধানখেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল আরো শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল প্রমুখ।

এদিন, চরশেরপুর ইউনিয়ন ছাড়াও বলায়েচর ইউনিয়ন, চরমোচারিয়া ইউনিয়ন ও লছমনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here