ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

0
71
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) এক বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।’

বার্তায় তিনি আরও বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারতের জনগণ ও সরকারের পাশে আমরা আছি এবং যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দিচ্ছি।’

ড. ইউনূস তার বার্তার শেষে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান।

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা নিয়ে নির্দিষ্ট তথ্য না মিললেও ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here