ইরানের ছোঁড়া সকল ড্রোন ভূপাতিতের দাবি ইসরায়েলের

দেশটির হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিলো, তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারও আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই। তবে একইসঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে।

0
72

ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী-আইডিএফ। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

দেশটির হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিলো, তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারও আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই। তবে একইসঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নাম দিয়ে হামলা চালিয়েছে ইসরাযেল। রাতভর চলা এই হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এই হামলার মাত্রা, ব্যাপকতা ও সময়কাল এমনভাবে পরিকল্পিত যে এটি ‘পূর্ণমাত্রার যুদ্ধের ইঙ্গিত’ বলেই মন্তব্য করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ইতিমধ্যে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শতাধিক যুদ্ধড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো তালিকা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here