ড. ইউনূসকে যেসব উপহার দিয়েছেন তারেক রহমান

বিএনপির মিডিয়া সেল থেকে উপহারসামগ্রী পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

0
117

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বই ও কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে কুশল বিনিময়ের পর ড. মুহাম্মদ ইউনূসকে এসব উপহার দেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল থেকে উপহারসামগ্রী পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

উপহার দেওয়া দুটি বইটি হলো গ্রেটা থুনবার্গের ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’ ও ‘নো ওয়ান ইস টু স্মল টু মেইক ডিফারেন্স’। এ ছাড়া রয়েছে একটি কলম।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপহারগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here