তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ

0
62
ছবি: সংগৃহীত

নতুন করে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বিমানবন্দরের ওই বিমানঘাঁটিতে বড় আকারের আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

শনিবার (১৪ জুন) ভোরে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম’র বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরায়েলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here