প্রকাশ্যে এন্ড্রু কিশোরের নতুন গান

‘আরও আগে কেন দেখা হলো না’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসি।

0
67

মৃত্যুর পাঁচ বছর পর প্রকাশ হয়েছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের নতুন গান। শিরোনাম ‘আরও আগে কেন দেখা হলো না’। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা ‘সংঘাত’র জন্য গানটি রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। আট বছর পর সেই গান সম্প্রতি দর্শক-শ্রোতার সামনে এসেছে।

‘আরও আগে কেন দেখা হলো না’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসি।

নির্মাতা মোহাম্মদ আসলাম বলেন, ‘২০১৬ সালের দিকে গানটি রেকর্ড করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সিনেমার কাজ থমকে যায়। অবশেষে সব জট কাটিয়ে মুক্তির প্রস্তুতি নিচ্ছে “সংঘাত”। প্রচারণার শুরুতেই আমরা এন্ড্রু দাদার গানটি প্রকাশ করলাম।’

রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিওতে দেখা গেছে অভিনেতা অভি ও সুবহাকে। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে সিডি প্লাস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বলা দরকার, দেশের সংগীতাঙ্গনে উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন এন্ড্রু কিশোর। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here