মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযান

0
70

নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা অভিমুখী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার গণপরিবহণ ও অন্যান্য যানবাহনে অভিযান চালান গজারিয়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।

জনস্বার্থে সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ ও সমর্থন জানিয়েছে যাত্রী ও স্থানীয়রা।

জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে ঘরেফেরা যাত্রীদের কাছে পরিবহণ মালিক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন— এমন অভিযোগ পেয়ে গজারিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কম্যান্ডার মোজাম্মেল হকের নেতৃত্বে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েক শত যাত্রীর কাছ থেকে নেওয়া বাড়তি অর্থ ফেরত দেওয়া হয়। সেনাবাহিনীর এই পদক্ষেপে দুর্ভোগ কমেছে ঘরেফেরা যাত্রীদের।

মহাসড়কে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here