‘নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ’

0
97

নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here