টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

0
78
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া গ্রামে সাপের কামড়ে চায়না মন্ডল(৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চায়না ওই এলাকার পানাত মন্ডলের স্ত্রী।

বেতকা ইউনিয়ন পরিষদের সদস্য সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে খবর আসে আমার ওয়ার্ডের পানাত মন্ডলের স্ত্রী কে সাপে কেটেছে পরে আমি ও আমাদের সচিব ওই বাড়ি পরিদর্শন করে বিষয়টির সত্যতা পাই।

তিনি আরো বলেন, গতকাল(১৪জুন) দিবাগত রাতে চায়না মন্ডলের শয়ন কক্ষে ঢুকে সাপে কামড় দেয়। পরে সকালে মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে বলেন তাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে সাপে কাটার ভ্যাক্সিন না থাকায় দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here