মহানবীকে নিয়ে কটূক্তি, চিকিৎসককে গণধোলাই দিল জনতা

আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

0
50

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহানবীকে (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ওই চিকিৎসককে উদ্ধার করে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী আজ সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে বসে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, ‘নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কটূক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথাড়ি মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও জামায়াত নেতৃবৃন্দ এবং সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুসহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোসের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here