টঙ্গিবাড়ীতে গরু চুরী করে পালানোর সময় গরুসহ দুই চোর আটক

0
71

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মারিয়ালয় গ্রাম হতে চুরী হওয়া গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থাণীয়রা।

আটককৃত দুই চোর হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জায়েদুল ইসলাম এর ছেলে মোঃ বিল্লাল মিয়া (২০) ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মারিয়ালয় গ্রামের জসিম উদ্দিন এর ছেলে মাসুম শেখ (৩৫)।

জানাগেছে রবিবার ( ১৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার মারিয়ালয় গ্রামের শোয়েব শেখ তার গাভী বাড়ির গোয়ালে রেখে ঘুমিয়ে ছিলেন। ওই গাভী গরুটি চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় টঙ্গিবাড়ী উপজেলার আলদী গ্রামের পাকা রাস্তায় পৌছলে স্থানীয় লোকজন টের পেয়ে সোমবার (১৬ জুন) ভোর রাত সাড়ে ৩ টার দিকে গরুসহ ওই দুই চোরকে আটক করে টংগিবাড়ী থানা পুলিশকে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ আলদী সাকিন হইতে গরু জব্দ এবং গরু চোর আটক করে থানায় নিয়ে আসে বলে টঙ্গীবাড়ি থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here