ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

0
67

রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আজ মঙ্গলবারের সংলাপে জামায়াতে ইসলামীর অংশ না নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের (আগামীকাল) বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে আজ কেন যোগ দেয়নি, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না।’

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যৌথ বিবৃতি নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে।’

আগামী জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ হবে বলেও জানান তিনি।

এর আগে সংলাপে জামায়াতের অনুপস্থিতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে ঐকমত্য কমিশন মন্তব্য করবে, আমরা না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here