Home বিনোদন আনন্দের কথায় শারমিন কেয়ার ‘বৃষ্টি যদি না থামে’

আনন্দের কথায় শারমিন কেয়ার ‘বৃষ্টি যদি না থামে’

আনন্দের কথায় শারমিন কেয়ার ‘বৃষ্টি যদি না থামে’

‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেব/ উতলা মন শান্ত করব…।’ কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শারমিন কেয়া। সুর-সংগীত করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন, ‘ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি, ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশ ক’টি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটি মনে রাখবে।’

সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারা বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here