সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

0
52

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here