টঙ্গীবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

0
59

“থাকবো ভালো,রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গীবাড়ী ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন তালুকদার, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার,ইসলামি ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here