পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত

0
84

মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে ঢাকার পল্টনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর শোয়েবের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। তখন পুলিশ হাসপাতালের বিপরীতে একটি প্রাইভেটকারকে গতিরোধ করলে গাড়িতে থাকা মাদক কারবারিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here