শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

0
80

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। এক নারীকে কোলে নেওয়া অবস্থায় তার ওই ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তেই ওই ছবি এবং একই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারী ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।’

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা। খোলা বুকে লাল-হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন।

ভিডিটিওর মাঝেখানে দেখা যায়, মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

এমনই এক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন এরআগে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্ট-এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ডিসি তার সৎচরিত্র ধরে রাখতে পারেননি। জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করি না।’

এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here