ঢাকায় চিকুনগুনিয়ায় আক্রান্ত ১৫৩, মৃত্যু নেই

0
66

চলতি বছরের ২৮ মে পর্যন্ত ১৫৩ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা। ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওশের আলম।

এ বিষয়ে গত মঙ্গলবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, এবার চিকুনগুনিয়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হচ্ছে ৪৫ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি। একটা পরীক্ষার মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা শনাক্ত করা যায়। আলাদা পরীক্ষার প্রয়োজন হয় না।

আইইডিসিআরের হিসাব অনুযায়ী, দেশে প্রথম চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয় ২০০৮ সালে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। ঢাকার দোহারে কিছু রোগী পাওয়া যায় ২০১১ সালে। ২০১৭ সালে আবার প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর প্রায় ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়। সর্বশেষ ২০২৪ সালের ৬ ডিসেম্বর আইইডিসিআর জানায়, চিকুনগুনিয়ায় ৬৭ জন আক্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here