সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

0
52

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে থেকে মিশুক চালক ইসলাম শেখের (২৪) লাশ পুলিশ উদ্ধার করেছে।

নিহত চালক ইসলাম শেখ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ি গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে। পুলিশ ও এলাকাবাসি জানায়, পথচারিরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা ইসলাম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে তার আটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই রেহাজুল শেখ বাদী হয়ে কামারখন্দ থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here