কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল আলম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

0
56

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌজিমের দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন জানান, সন্ধ্যার পর বাড়িতে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়েছে কি না দেখতে যান শামসুল আলম। এ সময় তিনি বাড়ির আঙিনায় বৈদ্যুতিক তারের ওপর ভেঙে পড়া একটি সুপারি গাছ সরানোর চেষ্টা করছিলেন। গাছটি সরাতে গিয়ে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here