ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ইরানের হামলা

0
75

ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, হামলার অন্যতম লক্ষ্য ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। খবর বিবিসির।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলার টার্গেটে ছিল ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগী সামরিক ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here