সোনারগাঁয়ে চাদাঁ না পেয়ে অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন

0
206

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্ধুক দিয়ে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গতকাল রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রোববার সন্ধ্যায় ওইভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ীর পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জাহান ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। চাদাঁ দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভুইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুইয়া সহ ১০/১২ জনের একটি দল তাকে মারধর করে পরে শাহ জাহান ভুইয়া বন্ধুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here