ইরানের আলোচনার টেবিলে ফেরা উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

0
58

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুতর হুমকি’ ‘প্রশমন’ করার জন্য পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।”

“মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অঞ্চলে স্থিতিশীলতা একটি অগ্রাধিকার।

কিয়ার স্টারমার আরও বলেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here