ট্রেন্ডিংয়ে মাছের নামে মানুষের নাম!

0
83

মাছের নামে নাম তাদের। কারও নাম পাঙ্গাস খান কারও নাম রুইতন খান আবার কারও নাম কাতলা খান। মানুষের নাম কি মাছের নামে হয়? হতে পারে। এর পেছনে যুক্তি হলো- পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে কিন্তু মাছের নামে মানুষের নাম নাই। এজন্যই তাদের নামের ধরণ মাছের নামের সঙ্গে মিলে গেছে। ঈদের নাটক ‘মাছের মানুষ’ এ দেখা গেছে এই চিত্র। সম্প্রতি নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এতে তার নাম রুইতন খান। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে নিলয়ের একটি সংলাপ এরকম- ‘আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল, তার বংশের মানুষের সবার নাম রাখবে মাছের নামে। এজন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান আর মেয়ে সন্তান হলে তার নাম হবে টেংরা আক্তার।’

ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা এই নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। এটি মাত্র ৫ দিনেই ৬০ লাখের বেশি দর্শক দেখেছেন। মাছ বিক্রেতা ও এক ব্লগারের গল্প নিয়েই নাটকটি। গল্পটি শুরু মজার ছলে এগোলেও শেষ পর্যন্ত জেলে পেশার প্রতি সম্মান প্রদর্শন করেছে। একই সাথে যেসব পেশাকে সামাজিকভাবে অসম্মান করা হয়, ছোট মনে করা হয় সেসব পেশার গুরুত্ব বোঝানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here