যুদ্ধের ময়দানে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র ‘খাইবার-শেকান’

0
70

ইরান-ইসরায়েল যুদ্ধে এবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘খাইবার শেকান’ ব্যবহারের তথ্য জানাল তেহরান।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে তারা জানায়, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায়, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র, ‘খাইবার শেকান’ মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার হাইফা এবং তেল আবিবের বিভ্ন্নি লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এ দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয়।

অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র নিয়ে আল-জাজিরা কিছু তথ্য দিয়েছে:

* মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে আইআরজিসি

* ২০২২ সালে উন্মোচিত, এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের মধ্যে সবচেয়ে ভারী অস্ত্র বলে মনে করা হয়।

* আনুমানিক ১,৪৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র

* ক্ষেপণাস্ত্রটি খোররামশাহর-৪ নামেও পরিচিত। নামটি ইরানের খোররামশাহর শহর থেকে এসেছে, যেটি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তীব্র লড়াইয়ের সাক্ষী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here