পুতিন বলছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ‘অকারণ’

0
80

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে অকারণে আগ্রাসন চালানো হয়েছে। তিনি এই হামলার নিন্দা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের শুরুতে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

পুতিন আরো বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে রয়েছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত।

এ সময় আরাগচি পুতিনকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে।”

আরাগচি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রবিবার ইস্তাম্বুল থেকে মস্কো যান। ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন তিনি।

সেখান থেকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য মস্কোতে যান আরাগচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here