করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১৯

0
70

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৮ জনে দাঁড়াল।

অন্যদিকে, গত এক দিনে সারা দেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জন ও ঢাকায় একজন মারা গেছেন। তাদের একজনের ২ জন নারী ও একজন পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। বাকি দুজনের মধ্যে একজন ৭১ থেকে ৮০ ও অন্যজন ৯১ থেকে ১০০ বছর বয়সী।

সবমিলিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।

অন্যদিকে গত একদিনে ঢাকায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ময়মনসিংহে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন ও কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here