সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
78

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

তারা হলেন- জেবা জামান, তানায়েম জামান এবং সাদাকাত জামান।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট (সন্তান) ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here