‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো’

0
65

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা মুহূর্তের ছবি শেয়ার করেন গায়ক তাহসানের স্ত্রী রোজা আহমেদ। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ভক্তরাও তাদের দুজনকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।

গতকাল সোমবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোজা। তা নিয়েই এবার মেতেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিংপুলে তাদের আদুরে এক মুহূর্ত! সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত।

ছবিগুলো থেকে বোঝা যায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন তাহসান-রোজা দম্পতি। আর ক্যাপশনে রোজা আহমেদ লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা- যেটা একেবারে আমাদের নিজের।’

সেই পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ভালোবাসার দম্পতি’, আবার কেউ লিখেছেন, ‘মায়াবী সৌন্দর্য’, একজন লিখেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here