অস্ত্র-গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার

0
77

নোয়াখালীর চাটখিলে অস্ত্র, গুলিসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার জাহিদুল ইসলাম রুবেল (৩৮) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ভোরের দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। ওই সময় যুবদল নেতা রুবেলের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল জব্দ করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া ৩০৩ রাইফেলের ৭টি গুলি, ৭টি ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা জব্দ করা হয়।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, অভিযানে আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here