ঢাকা বিভাগীয় টিম-২০২৫ এ সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

0
126
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে গঠিত ঢাকা বিভাগীয় টিম-২০২৫-এর অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

দলীয় সূত্রে জানা গেছে,কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে গতি আনতেই প্রতিটি বিভাগে এই বিশেষ টিম গঠন করা হয়েছে। ঢাকা বিভাগে সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয়, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের নিয়ে এই টিম গঠন করা হয়।

অধ্যাপক বকুলের নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা আশা করছেন,তাঁর সক্রিয় অংশগ্রহণে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম আরও জোরদার হবে এবং দলীয় কাঠামো হবে আরও সুসংগঠিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,
“দলের নেতৃত্ব আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমি সেটি আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ শ্রম দিয়ে পালন করবো।সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য,অধ্যাপক বকুল একজন নিরলস সংগঠক হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here