শেরপুর জেলা সদরের উদীয়মান ফুটবল খেলোয়াড় আদনান খেলতে গিয়ে অহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছে। তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, কিডনিতেও আঘাত প্রাপ্ত হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এখনো শঙ্কামুক্ত নয় আদনান। চিকিৎসাধীন আদনানের চিকিৎসার দায়িত্বভার নেয়ার ঘোষণা দিয়েছে শেরপুর জেলা বিএনপি।
আদনানকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার (২৫ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন শেরপুর-১ আসনের ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এসময় আদনানের মা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আয়শা বেগম।
এসময় ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আদনানের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন

