Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দেন তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি আবার চালু করে তাহলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, ‘অবশ্যই, আমরা আবার হামলা করব। এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।’

ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনার কতা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here