আকাশসীমা আংশিক খুুলে দিয়েছে ইরান

0
60

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দুইদিন পর, ইরান তাদের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে বলেন, “দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের জন্য, পাশাপাশি ইরানের আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বিমানের জন্যও খুলে দেওয়া হয়েছে।”

আখাওয়ান আরো জানান, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এবং রাজধানী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মার্কিন-মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর তেহরান তার আকাশসীমা আংশিকভাবে চালুর এই ঘোষণা দিলো।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর, দুই চিরশত্রুর মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের অবসান হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here