সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার

0
73
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার। বিষয়‌টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে রিমা খাতুন (৩২) নামের আরেক গৃহবধুর আত্মহত্যা করে। বৃহস্পতিবার বিকালে পুলিশ পৃথক ঘটনাস্থল থেকে মরদেহ দু‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তি‌নি ঋণগ্রস্থ ও শারীরিক অসুস্থ ছি‌লেন। পরবর্তী‌তে রাগ ও অভিমান ক‌রে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী (৩২) সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ বাধে। সকালে তার স্বামী বাজারে গেলে তার উপর অভিমান করে রিমা খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

এ দু‌টি বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here